মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
আসন্ন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আলাল হোসেনের সমর্থনে জগদীশপুর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চলতি সনের ২৬ শে ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর নির্বাচন।
এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সালিশ ব্যক্তিত্ব, সমাজ সেবক, শিক্ষানুরাগী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোঃ আলাল হোসেন এর সমর্থনে ৩নং ওয়ার্ড আওয়ামিলীগ কাদিপুর ও জগদীশপুর গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের উদ্যোগে আজ ২ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব কলকলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সুহেল আহমদ তালুকদার-এর সভাপতিত্বে ও শংকর কুমার দে-এর পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, প্রধান অতিথি কলকলিয়া ইউনিয়নের আওয়ামীলীগের প্রবীন রাজনীতিবিদ সাবেক তিন তিন বারের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফখরুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি ছমির উদ্দিন, সহ-সভাপতি দিলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ আজাদ মিয়া তালুকদার, কাদিপুর গ্রামের নিউটন দে, জগদীশপুর গ্রামের তারামুন, সায়েস্তা মিয়া তালুকদার, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলাল হোসেন প্রমূখ ।
শুরুতেই মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন জগদীশপুর পূর্বপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন আলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ মুজিবুর রহমান, মোঃ আজাদ মিয়া তালুকদার, মোঃ সায়েস্তা মিয়া তালুকদার, সাবেক ইউপি সদস্য মোঃ আজিজুল হক, আব্দুস সমির বাটুল, দুদু মিয়া, আখদ্দুছ আলী, হাজী আলীম উদ্দিন,আশরাফ আলম, নিম্বর আলী, সিজিল হক, আনছার মিয়া, দিলদার হক, মজর আলী, আজাজুল হক, রুহেল আলম, আস্তার আলী, মইবুল মিয়া, সিজিল হক, আশ্বদ আলী, মুহিবুর মিয়া, ইবরাজ আলী, নেছার আলম, সমাজ উদ্দিনসহ এলারকার প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন।
Leave a Reply