মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলায় ৭ ইউনিয়নের গ্রাম থেকে গ্রামান্তরে বইছে নির্বাচনী ভোটের হাওয়া। উপজেলা সদর থেকে পাড়াগায়ের চায়ের দোকানে চলছে ভোট নিয়ে নানা আলোচনা সমালোচনা। কলকলিয়া ইউনিয়নে ৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চলছে ভোট যুদ্ধ। এবছর নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর প্রথমার্ধে কোন নামগন্ধ না থাকলেও দিন যত গনিয়ে আসছে নৌকার প্রার্থী আলাল হোসেন এর জমসর্থন দিন দিন বেড়েই চলছে। তবে নির্বাচন এলেই আঞ্চলিকতা চলে আসে। ভোটাররা পশ্চিমাঞ্চল আর পূর্বাঞ্চলে ভাগ হয়ে যায়। এবার দেখা গেছে ভিন্ন চিত্র।
কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন আলাল হোসেন,বিএনপি নির্বাচনে অংশ গ্রহন না করলেও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মোঃ রফিক মিয়া আনারস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান চশমা প্রতীক নিয়ে রয়েছেন নির্বাচনী মাঠে।
কলকলিয়া ইউনিয়নের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের কেন্দ্রগুলোর ভোট যে বেশী নিতে পারবেন তিনিই চেয়ারম্যান হবেন বলে জানিয়েছেন নির্বাচন বিশ্লেষকরা।
নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছেন সকল চেয়ারম্যান প্রার্থী তবে ভোট যুদ্ধে এগিয়ে রয়েছেন আওয়ামীলীগের প্রার্থী মোঃ আলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য বিএনপি নেতা মোঃ রফিক মিয়া। আঞ্চলিকতা হলে ভোটের প্রতিযোগিতায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান ও চলে আসতে পারেন।
ইউনিয়নের একাধিক ভোটারদের সাথে আলাপ করে জানাযায়, কলকলিয়া বিএনপির দুই প্রার্থী থাকায় নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের সম্ভাবনা রয়েছে। তারা আরো বলেন নৌকার প্রার্থী আলাল হোসেন মানুষ হিসেবে অত্যান্ত ভাল। তাহার আচার আচরনও আমাদের কাছে ভালো লাগে।
এদিকে বিএনপির নেতা কর্মীরা তাদের দলের দুই প্রার্থী মোঃ রফিক মিয়া ও মোঃ আব্দুস সোবহান নির্বাচনে অংশ গ্রহন করায় দ্বিধাদ্বন্দে আছেন। দলের নেতা কর্মীরা দ্বিখন্ডিত হওয়ায় সে হিসেবে ভোট যুদ্ধে ক্ষমতাসীন দলের প্রার্থী মোঃ আলাল হোসেন অনেকটা এগিয়ে রয়েছেন। তবে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মোঃ রফিক মিয়া ভোটের দিকে কম নয়। তবে আঞ্চলিকতার প্রভাব পরলে ভোট যুদ্ধে চমক দেখাতে পারেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান।
Leave a Reply