বিশেষ প্রতিনিধি::
আগামী ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ।
তন্মধ্যে রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়ছে মোট ৬জন প্রার্থী ।
রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ মোঃ ছদরুল ইসলাম (নৌকা) আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ শহিদুল ইসলাম রানা ( আনারস),
স্বতন্ত্র প্রার্থী এম সিরাজুল ইসলাম আসিক (মটর সাইকেল) স্বতন্ত্র প্রার্থী আমান উদ্দিন আহমদ লেচু
(চশমা) হাজী মোঃ ছালিক আহমদ ( ঘোড়া ) আলহাজ্ব মোঃ মজলুল হক (অটোরিকশা) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন । এই ইউনিয়নে মুলত ২জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যেই হাডডা হাড্ডি লড়াই হবে । এই ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৭৯৭ জন ।
পুরুষ ভোটার ১২ হাজার ৭৯০ জন , মহিলা ভোটার
১৩ হাজার ৭ জন ।
ইতি মধ্যে প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উটেছে নির্বাচনী এলাকা ও হাট বাজার । প্রত্যেক প্রার্থী এখন
ব্যস্ত সময় কাটাচ্ছেন । প্রচারণায় সব প্রার্থী সমানে সমান । ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে ভোটর হিসাব নিকাশ । আওয়ামীলীগের প্রার্থী শেখ মোঃ ছদরুল ইসলাম নৌকা ও স্বতন্ত্র প্রার্থী এম সিরাজুল ইসলাম আসিক ( মটরসাইকেল) প্রতীক নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন । তবে মুল লড়াইয়ে ২জন প্রার্থীই সমান সমান কেউ কারো থেকে ভোটের
হিসাবে কোন অংশে কম নয় । প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের সমীকরণ ।
গ্রাম, পাড়া, মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোর থেকে
মধ্যে রাত পর্যন্ত । এখন পর্যন্ত প্রচারণায় এবং জনমত
জরিপে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী এম সিরাজুল ইসলাম আসিক । তার সাথে তুমুল লড়াই হবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ মোঃ ছদরুল ইসলাম (নৌকার) । ভোটারদের সাথে আলাপ করে
এমন তথ্য পাওয়া যায় । অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন ভোটাররা ।
২ জনের লড়াই ইতি মধ্যে জমে উঠেছে ।
ভোটারদের সাথে আলাপ করে জানা যায় এই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ৬ জনই নিরলস ভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন । ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উৎসব মুখর আমেজে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটাররা ।
Leave a Reply