মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বিশিষ্ট মাদক ব্যবসায়ী খিজির মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
জানাযায় তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মৃত আয়াজ মিয়ার ছেলে।
আজ ১৫ জানুয়ারী শনিবার আসামিকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এর আগে ১৪ জানুয়ারী শুক্রবার রাতে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছত্তার বলেন, আসামির বিরুদ্ধে একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে।
Leave a Reply