মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টা::
সুনামগঞ্জ -সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কার চালক সুজন মিয়া (২৮) নিহত। অপর সাত জন আহত হয়েছেন
পুলিশ ও প্রত্যক্ষ সুত্রে জানাযায়, আজ ১৮ জানুয়ারী মঙ্গলবার সুনামগঞ্জ সদর থেকে ছেড়ে আসা যাত্রীবাহীকার বিকাল অনুমান ৪ ঘটিকার সময় সুনামগঞ্জ -সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম এলাকায় পৌছা মাত্র যাত্রীবাহীকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিকটবর্তী খালে পড়ে যায়। এই সময় কারে থাকা যাত্রীদের শুরচিৎকারে সেখানকার স্থানীয় লোকজন এসে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন খবর পেয়ে সাতে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লোকজনদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই কার চালক সুজন মিয়া(২৮) মৃত্যু বরন করেন। উদ্ধারকৃত ৭ যাত্রী গুরুতর আহত হওয়ার কারনে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। শান্তিগঞ্জ থানার এস আই মোঃ আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কার চালক সুজন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর ৭ জন গুরুতর আহত হওয়ায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply