মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বুধরাইল গ্রামে ছেলের মৃত্যুর খবর শুনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পিতা।
গতকাল ১৮ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মারা যান ছেলে। ছেলের মৃত্যুর খবর শুনে আজ ১৯ জানুয়ারি বুধবার ভোরে পিতারও মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার বুধরাইল মুরাদাবাদ গ্রামে। নিজ বাড়িতেই পিতা পুত্রের মৃত্যু হয়। আজ পরিবারের লোকজন বাবা-ছেলের দাফন সম্পন্ন করেন।
নিহতরা হলেন, বুধরাইল মুরাদাবাদ গ্রামের আলী আহমদ (৫৫) এবং তাঁর পিতা সয়ফুল্লাহ (৮০)। জনাযায় তাহারা উভয়েই স্বর্ণের দোকানে কাজ করতেন।
এলাকাবাসী জানান, আলী আহমদ বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন বাবা সয়ফুল্লাহ। ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর সয়ফুল্লাহ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য আকিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply