মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের তত্ববধানে ৩ শত হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ২০ জানুয়ারি বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়নের ৩ শত হতদরিদ্র শীর্তাত পরিবারের মানুষের মধ্যে কম্বল বিতরন করেন বাংলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান এম আবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হান্নান, রফিকুল ইসলাম, ছফিউল্ল্যা্হ, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়নে দায়িত্বরত গ্রাম পুলিশ।
কম্বল বিতরন অনুষ্ঠানে চেয়ারম্যান রোটারিয়ান এম আবুল হোসেন বলেন, আমি আপনাদের সন্তান। প্রচন্ড শীতে আমার ইউনিয়নের হতদরিদ্র শীর্তাত মানুষ কষ্ট করবে তা কখনো মেনে নেয়া যায় না। আমি আপনাদের কল্যানে সব সময় সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব। এই প্রচন্ড শীতে ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের অর্থায়নে ৩ শত কম্বল আমার ইউনিয়নের শীর্তাত মানুষদের উপহার দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে স্বাগত জানাই। তিনি আরও বলেন, আমি আপনাদের পাশে ছিলাম সব সময় আপনাদের পাশে থেকে আমাদের সেবা করব ইনশাল্লাহ।
Leave a Reply