মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টর::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর লঞ্চঘাটে জুয়া খেলার আসর থেকে ৪ জুয়ারি নদীতে ঝাপ দিয়ে এখজন নিখোঁজ হয়েছিল নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বিগত ১৮ জানুয়ারি রাণীগঞ্জে পুলিশের ভয়ে জুয়ার আসর থেকে তাজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়, আজ ২১ জানুয়ারি কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেল নিখোজ হওয়া তাজ উদ্দিনের লাশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়েক ব্যক্তি কুশিয়ারা নদীর পুরাতন লঞ্চঘাটে বসে জুয়ার খেলার আসর বসান। এসময় জগন্নাথপুর থানা পুলিশ বাগময়না গ্রামে একটি মামলার তদন্ত কাজে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর থেকে জুয়ারিরা দৌড়ে নদীতে ঝাপ দেয় এসময় সাঁতার কেটে তিন জুয়ারি পারে উঠলেও তাজ উদ্দিন নামের একবৃদ্ধ পানির নীচে তলীয়ে গিয়ে নিখোঁজ হয়।
জগন্নাথপুর ও সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিনদিন ব্যাপি খোঁজাখুঁজি করে নিখোঁজ হওয়া তাজ উদ্দিনকে উদ্ধার করতে পারেনি।
জগন্নাথপুর থানার সেকেন্ড অপিসার উপ-পরিদর্শক জিন্নাতুল হাসান বলেন, পুলিশের উপস্থিতি টেরপেয়ে দ জুয়ারি চার ব্যাক্তি কুশিয়ারা নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে তিনজন সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে পারলেও উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের তাজ উদ্দিন (৬৫) উঠতে পারেনি।
পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তির উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।
তিনদিন পর কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় তাজ উদ্দিনের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হওয়া তাজ উদ্দিনের লাশ উদ্ধার করেন।
Leave a Reply