মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শেওরা গ্রামের একই পরিবারের আপন দুই ভাই শাহীন(১০) ও শামছুল(১১) আট মাসে পবিত্র কোরআন শরীফ হিফয করার খবর পাওয়া গেছে।
জানাযায়, জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়নের শেওড়া গ্রামের বাসিন্দা মোঃ দরবেশ আলীর দুই ছেলে মোঃ শাহিন আলম (১০) ও মোঃ শামছুল আলম (১১) ছেলে শেওড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় পড়ুয়া আপন দুই ভাই ৮ মাসে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেছেন।দুই ভাই মাদ্রাসায় ভর্তি হওয়ার শুরুতে প্রতিদিন এক পৃষ্ঠা করে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করা শুরু করেন কিছুদিন এই ভাবে চলতে থাকে তাদের কোরআন মুখস্ত করা। পরবর্তীতে দিনে ২/৩ পৃষ্ঠা করে মুখস্থ করতে শুরু করেন। শেষের দিকে এসে তাহারা দিনে ৩/৪ পৃষ্ঠা মূখস্ত করে তাদের উস্তাদকে শুনাতে থাকেন। কোরআনে হাফেজ হওয়ার আগ্রহ নিয়ে মনযোগের সহিত পড়তে থাকা আপন দুই ভাই স্বল্প সময়ে কোরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন তারা। ছোট্ট দুই শিশু খুব স্বল্প সময়ে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করায় এলাকার মানুস আনন্দিত হয়েছেন। তারা হাফেজ দুই শিশুর দীর্ঘায়ু কামনা করেন।
শেওড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হিফয বিভাগের হাফিজ মাওলানা মোঃ মর্তুজ আলীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমার শিক্ষকতার জীবনে খুব অল্প সময়ে এরকম কম বয়সে পবিত্র কোরআন মুখস্ত করেতে খুব কমই দেখেছি। তাদের মাদ্রাসায় দৈনিক উপস্থিতিসহ পড়ার সবক, সাত সবক, আমমূখতা শুনানো ছিল অন্যান্য ছাত্রদের ছেয়ে ভিন্ন। যার ফলে তারা অতি কম সময়ে (আট মাসে) পবিত্র কোরআন শরীফ হিফজ করতে সক্ষম হতে পেরেছে। তাদের চরিত্র, লেখাপড়া, চলাফেরায় আমি মুগ্ধ হয়েছি। আমি দোয়া করি তারা যেন তাদের মতো করে দেশে আরো হাফেজ গরতে পারে। সবশেষে তিনি দুই ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
Leave a Reply