মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলায় সিএনজি- মাইক্রোবাস মুখোমুখি সংর্ঘষে এক সিএনজি চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১০ ঘটিকায়। সুনামগঞ্জ- সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজারের পশ্চিমে গণস্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালের সামনে মার্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সিএনজি চালক দিরাই উপজেলার চান্দপুর গ্রামের যোগেন চন্দ্র দাসের ছেলে জ্যোতিশ চন্দ্র দাশ (৪০)। তিনি পেশাগত কারনে সিলেটের বাগবারি এলাকায় বাসাবাড়া নিয়ে বসবাস করে আসছেন।
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জ অভিমুখে আসা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৩৮০৪) এবং সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া সিএনজি (সিলেট-থ ১১-১০৯৪)পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে এসেই মুখোমুখি সংর্ঘষ হয়। ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যায়।
স্থানীয়দের ধারনা একটি মাটিবাহী ট্রাক রাস্তার পাশে দিন থেকে বিকল অবস্থায় পরে থাকতে দেখা যায়। রাতের আধাঁরে পরে থাকা মাটিবাহী ট্রাক অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন হতাহতের খবর খবর পাওয়া যায়নি। শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে দুর্ঘটনার স্থান থেকে মাইক্রোবাস ও সিএনজি সহ লাশ উদ্ধার করেন। পরে মনয়া তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
জয়কলস হাইওয়ের পুলিশ পরিদর্শক এসআই মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌছে গাড়ি দুটি জব্দ করি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করি।
Leave a Reply