মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের কৃতি সন্তান প্রখ্যাত সাংবাদিক ও কলাম লেখক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান গতকাল শনিবার বিকাল ৪ ঘটিকার সময় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ঢাকা শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি শিক্ষা অনুরাগী সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী শিক্ষা অনুরাগী সমাজ সেবক আকিকুর রহমান চৌধুরী জুবের, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবির, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক সাংবাদিক রিয়াজ রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশ হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ মুকিম উদ্দিন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার সাংবাদিক আবদুল তাহিদ।
শোক বার্তায় তারা বলেন, পীর হাবিবুর রহমানের মৃত্যুতে সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের প্রদীপ নিভে গেল। মরনব্যাধি করোনায় কেড়ে নিল সাংবাদিক পীর হাবিবুর রহমানের প্রাণ। তাঁর মৃত্যুতে ক্ষতিগ্রস্থ হয়েছে সারাদেশসহ সুনামগঞ্জবাসী।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন পীর হাবিবুর রহমান। তাকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। তিনি কোভিড আক্রান্ত ও হয়েছিলেন। গত বছরের অক্টোবরে মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। দেশে ফিরে গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। এরপর বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর পরামর্শে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।
প্রখ্যাত সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৩ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরে। মৃত্যুকালে স্ত্রী এক পুত্র এক কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
Leave a Reply