দেশ বাংলা ডেস্ক::
“প্রসঙ্গ :জগন্নাথপুরের উন্নয়ন “———————————————বাংলাদেশের দুই-দুইবারের পররাষ্ট্র মন্ত্রী জগন্নাথপুরের বৃত্তর চিলাউড়ার ভুরাখালী ( আলমপুর মৌজা ) গ্রামের কৃতি সন্তান আমাদের গর্ব- বৃত্তর সিলেট তথা জাতীয় নেতা প্রয়াত আব্দুস সামাদ আজাদ সাহেবের প্রস্তাবিত সুনামগন্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আন্চলিক মহাসড়ক প্রায় সম্পন্ন আর ঐ আন্চলিক মহাসড়কের রানিগন্জ সেতু একশত পন্চাশ কোটি ( ১ শত ৫০ কোটি ) টাকা ব্যয়ে এখন সম্পন্ন হওয়ার প্রায় শেষ প্রান্হে যা আমাদের এমপি ও মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহের অক্লান্ত প্রচেষ্টায় হচ্ছে । এর উপর ১৩-ই ফেব্রুয়ারি ২০২২ তারিখের
Jagannathpur24. Com এর খবর মুতাবেক আরও আড়াই শত
( ২ শত ৫০ কোটি ) টাকা ব্যয়ে আমাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয় জগন্নাথপুরে দুইটি বড় প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছেন । জগন্নাথপুর-আউশকান্দি আন্চলিক মহাসড়কের নারিকেলতলা হাওরে দুইশত কোটি ( ২ শত কোটি ) টাকা ব্যয়ে ১২ টি ভবন নির্মাণ করে প্রতিষ্ঠিত করবেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কুবাজপুরে পন্চাশ কোটি ( ৫০ কোটি ) টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত করবেন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট । রানিগন্জ সেতু সম্পন্ন হলে জগন্নাথপুর তথা সুনামগন্জবাসীর যোগাযোগ ব্যবস্হার উন্নতি হবে সন্দেহ নাই , যা এ জেলাবাসীর বহুদিনের প্রাণের দাবী ছিল । কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট বাস্তবায়ন হলে জগন্নাথপুর উপজেলাবাসীর বেকার সমাস্যার লাঘব হবে । আর এতে করে এতদাঞ্চলের জন-মানুষের জীবনের মানউন্নয়ন হবে ও জন-মানুষ উপকৃত হবে নির্দ্ধিধায় । তাই জগন্নাথপুরের এক জন সন্তান হিসাবে আমি আনন্দিত ও মন্ত্রী মহোদয়ের কাছে কৃতঙ্ঘ , আমি রাজনৈতিক বিপরিত মেরুতে অবস্হান করেও মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে সাধুবাদ জানাতে কোনরুপ দ্বিধাবোধ করছিনা । এ সাধুবাদ তাঁর প্রাপ্য আর এটিই বাস্তবতা । প্রস্তাবিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে ভবিষৎ এ কলেজে রপান্তরিত করার কথা বলে মন্ত্রী মহোদয় আরও আশার সন্চার করছেন সন্দেহ নাই । ।
মোহাম্মদ গুলজার হোসাইন( গুলফর মিয়া )-সেইন্ট আলবান্স-ইউকে ।
Leave a Reply