শাহাব উদ্দিন রাহুল জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরশহরের খালিকনগর গ্রামে মামার দার কুপের আঘাতে একই গ্রামের মৃত আলী আমজদের ছেলে আপন ভাগনা আলামিন (৩১) আহত হয়েছে । পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আজ (২২ ফেব্রুয়ারী) সোমবার আবরু মিয়া ও তার ছেলে নায়েকের মধ্যে ফ্রিজার বিক্রি নিয়ে কথা কাটাকাটি হয় একপর্যায়ে লায়েক তার ফুফাতো ভাই আলামিনকে ফোনদিয়ে তাদের বাড়িতে আসতে বলে। আলামিন তখন লায়েকের কথা শুনে তাদের বাড়িতে যায় এবং তার মামাকে কটা কাটাকাটির বিষয়গুলো জানতে চাইলে তার মামা আবরু মিয়া উত্তেজিত হয়ে আলামিনের প্রতি আরও উত্তেজিত হয়ে দা হাতে নিয়ে তাকে কুপ মারে। তখন আলামিন আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এবং খবর পেয়ে জগনাথপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবরু মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আলামিনের ছোট ভাই ছালামিন বাদী হয়ে জগনাথপুর থানায় মামলা দায়ের করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগনাথপুর থানার এসআই জিন্নাত উল ইসলাম তালুকদার।
Leave a Reply