মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টারঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কালিপুর-জগন্নাথপুর রাস্তার উদ্ভোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও মহিবুর রহমান মানিক এমপি।
গ্রামীন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আজ ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকার সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি দক্ষিণ ছাতক ও জগন্নাথপুর উপজেলা বাসীর কাংখিত কালিপুর-জগন্নাথপুর ভায়া হায়দরপুর কালিপুর-জগন্নাথপুর ভায়া হায়দরপুর রাস্তার উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর রাজনেতিক সচিব হাসনাত হোসাইন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি’র রাজনৈতিক সচিব মোঃ মোশাহিদ আলী, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ ফজল মিয়া, ভাইস চেয়ারম্যান লাহিন মিয়া, আওয়ামীলীগ নেতা মোঃ মানিক মিয়া, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফখরুল হোসেন, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ দবির মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শিপন আহমদ তালুকদার, ভাতগাঁও ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মোঃ বুরহান উদ্দিন, শানুর মিয়া, মিলাদ হোসেন শুভ, শায়েস্তা মিয়া প্রমুখ।
এদিকে বাদ জুম্মা ছাতক উপজেলার হায়দরপুরে সুরমা কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা মোঃ তুতা মিয়ার সভাপতিত্বে ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ রফিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত ছাতক এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরন ও ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব মোঃ গয়াছ মিয়ার স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ মুহিবুর রহমান মানিক এমপি। এছাড়া জগন্নাথপুর ও ছাতক থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply