হবিগঞ্জ প্রতিনিধি::
শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি সূত্র জানায়, নিহতের সংখ্যা ২০ জনের মত এবং শতাধিক আহত হয়েছেন। এদিকে, মহাসড়কে যানজট লেগে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (১১ মার্চ) রাত ৯.২০ মিনিট দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রাফি জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আসিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের বাসটিকে ধাক্কা দেয় পাথরবোঝাই একটি ট্রাক।
তিনি আরও জানান, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, এ পর্যন্ত চারজন মারা যাওয়ার খবর পেয়েছি। মৃতের সংখ্যা বাড়তে পারে। কিছুক্ষণ পর বিস্তারিত জানাতে পারবো।
Leave a Reply