স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের কাজের অনিয়ম দুর্নীতি ও অপরিকল্পিতভাবে নলজুর নদী খননের নামে লুটপাটের প্রতিবাদে হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির উদ্যাগে আজ ((৬ ই এপ্রিলে) বুধবার ২ ঘটিকায় জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণে করেন। এতে হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সদস্য সচিব সাংবাদিক অমিত দেব এর পরিচালনায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান, হাওর আন্দোলন নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল হক,প্রবাসী কমিউনিটি নেতা এম এ কাদির,জগন্নাথপুর সিনিয়র শংকর রায়, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার,যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা শিক্ষক সাইফুল ইসলাম রিপন,যুবদল নেতা শামীম আহমদ, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব বৈদ্য, সমাজকর্মী সৈয়দ জিতু মিয়া,শহিদুল ইসলাম,জুয়েল হোসেন প্রমুখ। সভায় বক্তারা ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজের ব্যাপক অনিয়ম দুর্নীতি ও নলজুর নদী খননের নামে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
Leave a Reply