হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নে বন্যা দুর্গতদের মধ্যে প্রধানমন্ত্রী ও চিলাউড়া বড় বাড়ী পরিবারের যৌথ উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । আজ (২৭ ই মে) শুক্রবার সকাল ১১ ঘটিকায় চিলাউড়া হালদি ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া পানি বিশুদ্ধকরণ ঔষধ খাদ্য সামগ্রী ও চিলাউড়া বড় বাড়ি পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সহ অসহায়-দুস্থদের মধ্যে বিতরণ কালে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজিজুস সামাদ আজাদ ডন কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, হারুন রশীদ সাবেক চেয়ারম্যান ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন, শহিদুল ইসলাম বকুল চেয়ারম্যান ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার,

উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের
প্রচার সম্পাদক আব্দুল জব্বার, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী মোঃ গুলজান হোসাইন গুলফর মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, লিলু মিয়া সদস্য চিলাউড়া হলদিপুর ইউপি, হীরা মিয়া চিলাউড়া হলদিপুর ইউপি, আহমদ আলী সাবেক সদস্য চিলাউড়া হলদিপুর ইউপি, আবু তাহের সাবেক সদস্য চিলাউড়া হলদিপুর ইউপি, এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল জব্বার, বিশিষ্ট মুরব্বি বোরহানউদ্দিন, ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
উপস্থিত জনসাধারণের উদ্দেশে আজিজুস সামাদ আজাদ ডন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বলেন আপনারা প্রধানমন্ত্রীর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন আমাদের মধ্যে বাঁচিয়ে রাখেন। এবং নৌকার পক্ষে কাজ করবেন আগামী নির্বাচনে নৌকা কে বিজয়ী করে আবারো আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দিবেন । পরে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভুড়া খালি, নয়া চিলাউড়া ও হরিনাকান্দি গ্রামে পানি বিশুদ্ধকরণ ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply