দেশ বাংলা ডেস্ক::
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি একটি কনটেইনার ডিপোতে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে এ পর্যন্ত ১৮ নিহত হয়েছে বলে জানা গেছে । নিহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের তিন সদস্য রয়েছেন। জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ১৮ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে অনেককে ওয়ার্ড ছাড়াও হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া নগরীর অন্যান্য হাসপাতাল এবং কম্বাইন্ড মিলিটারি হাসপাতালেও (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, রোববার (৫ জুন) ভোরে পার্শ্ববর্তী কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে ২৫টি ইউনিট কাজ করছে। সকাল সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়নি।
এছাড়া চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।
সংগ্রহীত কালের আলো/ জিঃতাঃ
Leave a Reply