মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
আগামী ২২ জুন ২০২২ পদ্মা সেতু উদ্ভোধন উপলক্ষে জেলা পর্যায়ে জাকজমকভাবে উদযাপনের লক্ষ্যে আজ ৯ জুন বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকাসীম চন্দ্র বনিক এর পরিচালনায় সভায়
উপস্থিত ছিলেন ডিডিএলজি মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক ,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম, আরডিসি এ এস এম রেজাউল করিম ,ডিআরও মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আফতাব উদ্দিন, যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান পীর, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সহ সভাপতি খন্দকার মনজুর আহমদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ সভাপতি সেলিম আহমদ তালুকদার প্রমুখ।
এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, দলীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, নারী প্রতিনিধি, বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সচেতন মহলের গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
সভায় পদ্মা সেতুর উদ্ধোধন অনুষ্ঠান জাঁকজমকভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্ম সুচী গ্রহণ করা হয়।
Leave a Reply