বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নলুয়া নয়াগাঁও ( দাস নয়াগাঁও ) গ্রামের বন্যা কবলিত ৫০ টি পরিবারের মধ্যে
ঔষধ, টর্চ লাইট, শুকনো খাবার সামগ্রী ও কনটেইনার সহ বন্যার্ত দের মধ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা সৈয়দ তানজিল আহমদ এর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। আজ (২৩ জুন) বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনামগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ নয়ন রায়ের সুযোগ্য পুত্র নীলপদ্ম রায় প্রান্ত, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া ও ব্যবসায়ী অতুল দাস এর উপস্থিতিতে ৫০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত বন্যায় কবলিতদের আহাজারি দেখে ছাত্রলীগ নেতা নীলপদ্ম রায় প্রান্ত বলেন আমি কেন্দ্রীয় যুবলীগ নেতা সৈয়দ তানজিল আহমদের কাছে আপনাদের দুর্যোগ ও অসহায়ত্বের কথা তুলে ধরব।উনার সহযোগিতা পেলে আবারও আপনাদের মাঝে ত্রাণ নিয়ে আসবো ইনশাআল্লাহ।
Leave a Reply