স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌর শহরের আশ্রয় কেন্দ্রের তৃতীয় তলা বাড়ির ছাদ থেকে পড়ে জবিরুল ইসলাম( ১৫) কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামের উকিল মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমকে বলেন উকিল মিয়ার ঘর বন্যায় প্লাবিত হওয়ায় জগন্নাথপুর গ্রামের এক প্রবাসীর তৃতীয় তলা বিল্ডিংয়ে আশ্রয় নেয় উকিল মিয়ার পরিবার। আজ( ২৯ জুন) বুধবার সকালে তৃতীয় তলা ছাদ থেকে নিচে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোবারক হোসেন রনি বিষয় টি নিশ্চিত করেছেন। পৌর কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক জানান, ছাদের চেয়ারে জবিরুল বসতে চেয়েছিল। সেই চেয়ারের একটি পায়া না থাকায় তার অসাবধনাবশত পড়ে মৃত্যু হয়।
Leave a Reply