জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকার শাসন হবি( ইসহাকপুর) গ্রামের মোঃ রিপন মিয়া গং ও শ্রীরামসি গ্রামের লন্ডন প্রবাসী মোসাম্মৎ হাওয়ারুন নেছা গং দের মধ্যে জমির দখল ও মালিকানা নিয়ে বিরোধ তুঙ্গে রয়েছে। যেকোনো সময় উভয় পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে এক পক্ষের মোঃ রিপন মিয়া বাদী হয়ে মোছাঃ হাওয়ারুন নেছা ও কেয়ার টেকার মজিদ মিয়া গং দেরকে বিবাদী করে গত ৩ জুন ২০২২ তারিখে জগন্নাথপুর থানায় এক খানা লিখিত অভিযোগ দায়ের করেন। মোঃ রিপন মিয়ার অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০০৬ ইংরেজি সনে ২৮৯৬ নং সাফ কবলা দলিল মূলে রিপন মিয়ার পিতা ওয়ারিশ আলীর নিকট অভিযোগে উল্লেখিত বিবাদিনী মোছাঃ হাওয়ারুন নেছা শ্রীরামসি মৌজার ১০২নং জেএল স্থিত ১১৯৪ নং খতিয়ানের এস এ দাগ নং ৬০০, পরিমাণ ১৫ শতক ভূমি বিক্রয় করেন। কিন্তু মোছাম্মদ হাওয়ারুন নেছা ক্রেতা ওয়ারিশ আলীকে বিক্রিত ভূমির দখল বুঝাইয়া দেননি। এক পর্যায়ে ওয়ারিশ আলী ব্রেন স্ট্রোক হয়ে দীর্ঘদিন রুগে ভোগার পর মারা যান। তখন মোঃ ওয়ারিশ আলীর ছেলে অভিযোগের বাদি মোঃ রিপন মিয়া গংরা নাবালক ছিলেন পরবর্তীতে মোঃ রিপন মিয়া গংরা সাবালক হওয়ার পর উক্ত ভূমির কাগজপত্র হাতে পাইয়া দখলে যেতে চাইলে মোছাঃ হাওয়ারুন নেছা গংরা দখল দেয়নি। অভিযোগ সূত্রে আরো জানা যায় ৩ জুন মোঃ রিপন মিয়া গংরা তাদের পিতা ওয়ারিশ আলীর খরিদা স্বত্ব ভূমির দখল নেওয়ার জন্য সত্য মালিকানা সম্পর্কিত সাইনবোর্ড সাটাইলে মোছাঃ হাওয়ারুন নেছার কেয়ারটেকার বিবাদী মজিদ মিয়া সাঁটানো সাইনবোর্ডটি ছিঁড়ে ফেলে দেয় এবং মোঃ রিপন মিয়া গং দেরকে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি নিয়ে বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় উভয় পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষ ঘটেযাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে অভিযোগ কারী মোঃ রিপন মিয়া বলেন আমার পিতার খরিদা স্বত্ব ভূমির মালিকানা ও দখল বুঝিয়ে না দেয়ায় থানায় লিখিত অভিযোগ করেছি। আমরা আমার পিতার খরিদা স্বত্ব ভূমির দখল ও মালিকানা চাই। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এ এসআই মোঃ তালেব আলী বলেন অভিযোগের আলোকে তদন্ত পূর্বক আইন-শৃংখলার অবনতি না ঘটে সেই ব্যবস্থা নিচ্ছি।
Leave a Reply