.স্টাফ রিপোর্টারঃ-
ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও ষষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল ২ টায় ওয়েজখালীস্থ দলীয় কার্যালয়ে শাখা সভাপতি ছাত্রনেতা ওবায়দুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হাবিব ছালেহ এর পরিচালনায় সভায় সংগঠনের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সাংগঠনিক পর্যালোচনাসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহ্ইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শায়খুল ইসলাম, প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক আসআদ আহমদ তালুকদার, আলীয়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সমাজ কল্যাণ সম্পাদক আতিকুর রহমান কামালী, দফতর সম্পাদক নাজিম উদ্দীন, নির্বাহী সদস্য আফসর উদ্দিন, কামরুল হাসান, দোয়ারাবাজার উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক জুবায়ের বিন আরিফ,
ছাত্রনেতা সুমন আহমদী আরো অনেকে উপস্হিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
.
Leave a Reply