বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জগন্নাথপুর মিনিবাস মালিক গ্রুপের নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার মালিক গ্রুপের অফিসে শুধু সভাপতি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৪৭জন ভোটারের মধ্যে ৪১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে শাহ নিজামুল করিম চেয়ার প্রতিকে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ওয়াফির মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ১৭ ভোট।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সিলেট দর্শন দেউরি মটর মালিক সমিতির ভাইস চেয়ারম্যান মইনুল রশিদ, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার কামাল হোসেন, সমাজসেবক আবুল হোসেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, শ্রমিক নেতা মইন উদ্দিন।
এদিকে শাহ নিজামুল করিম বিপুল ভোটে তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
Leave a Reply