বিশেষ প্রতিনিধি::
আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা মনোনয়ন দাখিল করেছেন।
আজ (৬ ই অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৃণমূলের চাওয়াকে প্রধান্য দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। একটি কার্যকরী উন্নত উপজেলা নির্মাণে কাজ করতে চাই।
তিনি বলেন, জগন্নাথপুরের রাজনৈতিক ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষা করা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার দায়িত্বের অংশ। আমি জনগণের ডাকে সাড়া দিচ্ছি। দুবৃর্ত্তায়নের বিরুদ্ধে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।
Leave a Reply