স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাড়ী জগন্নাথপুর গ্রামের বাসিন্দা জয়দ্বীপ সূত্রধর বিরেন্দ্র। আজ ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তিনি নির্বাচনের রিটানিং অফিসার সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিয়ার নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামিলীগের সাবেক সহ সভাপতি হারুন রাশীদ, উপজেলা আওয়ামিলীগ সদস্য নুর ইসলাম, উপজেলা আওয়ামিলীগ সদস্য আফু মিয়া, উপজেলা আওয়ামিলীগ নেতা আবদুল কাদির, আওয়ামিলীগ নেতা ছালা উদ্দিন ভূইয়া, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম, সেলিম আহমদ, উপজেলা শ্রমিক লিগের সদস্য সচিব জাহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুতাহির আলী নুনু, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, কবির মিয়া, নবিউর রহমান, জাহাঙ্গীর আলম, কালিকুমার রায়, শামিম আহমদ, আক্তার হোসেন, রনি মিয়া, জয়নুল কোরেশি, সারজান মিয়া, গয়াস মিয়া, হীরা মিয়া সহ জনসাধারণ।
Leave a Reply