মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ ৭ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় ইউনিয়নের হাসারচর গ্রাম সংলগ্ন সাংহাই হাওরে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনায় হাসারচর গ্রামে নেমেছে শোকের ছায়া। নিহতরা হলেন হাসারচর গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে ফাহিমা বেগম (৭) ও লাল মিয়ার মেয়ে ফাইজা বেগম।
জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খেলাধুলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় দুই শিশু । সকাল ১০টার দিকে একই গ্রামের অপর এক শিশু গ্রাম সংলগ্ন সাংহাই হাওরে তাদের দু’জনকে ভাসতে দেখে চিৎকার করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে পানিতে ভাসতে থাকা দুই শিশুর লাশ উদ্ধার করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। এ বিষয়ে থনায় অপমৃত্যুর মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply