স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে জগন্নাথপুরে র্যালি ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ (১৮ অক্টোবর
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, থানার ওসি (তদন্ত) সুশংকর পাল, এসআই শফিকুর ইসলাম প্রমুখ।
Leave a Reply