জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুরের বার-বার নির্বাচিত চেয়ারম্যান ও জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি হারুনুর রশীদ হিরন মিয়ার ২২তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। আজ (২২ শে নভেম্বর) শুক্রবার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে হারুনুর রশীদ হিরণ মিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে বিকেল ৩ ঘটিকায় সভা অনুষ্ঠিত হয়েছে। স্মৃতি সংসদের সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শশি কান্ত গোপের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া,
আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার, তৌরিস মিয়া, আপ্তাব উদ্দিন, সুন্দর আলী. উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক জাহির উদ্দিন. উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি ফজরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত আরো অনেক।
Leave a Reply