হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আওতায় দ্বিতীয় পর্যায়ে সারাদেশে মোট ৫০ টি মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(১৬ ই জানুয়ারি) সোমবার ঢাকা রাজধানীর ওসমানী মিলিয়ন আয়তন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদের হল রুমে ভার্চুয়ালীর মাধ্যমে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জেলা পরিষদের সদস্য মাহবুল হাসান সমুজ মিয়া, জগন্নাথপুর-শান্তিগঞ্জ থানার এএসপি শুভাশীষ ধর,
জগন্নাথপুর পৌরসভার মেয়র মো. আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মিজানুর রশিদ ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সূধন ধর, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সুফিয়া খানম সাথী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান,
ইউপি চেয়ারম্যান হাজী মো. মখলুছ মিয়া, রানিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নের অধিনে সারাদেশে মোট ৫০টি মডেল মসজিদের মধ্যে জগন্নাথপুরের তৃতীয় তলা বিশিষ্ট মডেল মসজিদের কাজ শুরু হয় ২০১৯ সালের মার্চ মাসে ১৩ কোটি ৪১ লক্ষ টাকা ব্যায়ে ১৮ মাসে মসজিদের কাজ শেষ হয়। মসজিদগুলো সীতাতপ নিয়ন্ত্রিত নামাজ-অজু স্থান আলাদা আলাদা রয়েছে। এ ছাড়া থাকবে হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণকেন্দ্র, গবেষণাকেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং এর সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও পবিত্র কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক সম্মেলনকক্ষ। আরও থাকছে ইসলামি দাওয়াত, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র ও মসজিদের সঙ্গে দেশি-বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধাও রয়েছে। উদ্বোধনের আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বায়তুল মোকাররম জামে মসজিদের মুয়াজ্জিন ক্বারি হাবিবুর রহমান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয় সচিব কাজী এনামুল হাসান এনডিসি।
Leave a Reply