জগন্নাথপুর প্রতিনিধিঃ-
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতা স্বপক্ষের ওলামা মাশায়েখদের নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হত দরিদ্র মানুষদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সকাল ১০ টায় জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা হল রুমে বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ সুনামগন্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ সুনামগন্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে ও
ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার শিক্ষক মাওলানা ওলিউর রহমানের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সুনামগন্জ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সিদ্দিক আহমদ।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ হবিগন্জ জেলা শাখার সহ-সভাপতি আনহারুল ইসলাম সহ আরো অনেকে।
বক্তারা বলেন, মানবতার কল্যাণে প্রতিষ্টাকাল থেকে এই সংগঠন অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছে বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক দুস্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
Leave a Reply