স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি গ্রামের মাজার গেইট হতে মফিজ মিয়ার বাড়ি পর্যন্ত ১হাজার ৯শ ফুট রাস্তায় মাটি ভরাট কাজের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সরেজমিনে গিয়ে জানাযায় বড়ফেছি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম উক্ত মাটি ভরাটের কাজ পায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) এর মাধ্যমে ২ লাখ টাকা ব্যয়ে বিশেষ বরাদ্দ দিয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়। শাহ খায়রুল ইসলামকে সভাপতি ও ছুরত মিয়াকে সদস্য সচিব করে কাবিটা কর্মসূচির মাধ্যমে বড়ফেছি গ্রামের মাজার গেইট থেকে মফিজ মিয়ার বাড়ি পর্যন্ত নামে মাত্র মাটির দিয়ে রাস্তা নির্মাণ করা হয়।
এব্যাপারে জানতে শাহ খায়রুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রকল্পের তথ্য না দিয়ে এ প্রতিবেদকের সাথে অশুভ আচরণ ও সংবাদ প্রকাশ করলে চাঁদাবাজির মামলা এবং প্রাণ নাশের হুমকি প্রদান করেন।
রাস্তা নির্মানের অনিয়মের বিষয় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply