জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার দোস্তপুরে প্রতিপক্ষের দেয়া আগুনে আবুল খায়ের নামের এক ব্যবসায়ির দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকান মালিকের অভিযোগ বাকীতে মালামাল বিক্রয় না করার কারনে ১লা মে সোমবার রাতেন খলিল মিয়া আমার দোকান আগুন ধরিয়ে দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এলাকাবাসী ছুটে আসলে খলিল মিয়া রামদা হাতে নিয়ে মানুষকে ভয় দেখায় এবং আগুন নিভাতে নিষেধ করে। তার ভয়ে কেউ আগুন নিভাতে এগিয়ে না আসায় আমার দোকানে থাকা টিভি, ফ্রিজসহ সমস্ত মালামাল পুড়ে গিয়ে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়।খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় আবুল খায়ের বাদী হয়ে খলিল মিয়াকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের সাথে সাথে পুলিশ খলিল মিয়াকে গ্রেফতার করে।
Leave a Reply