বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ- নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা হারুন রাশীদ হারুন মিয়া চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের সাথে মতবিনিময় করেছেন। আজ রবিবার (৭ই মে) বিকাল ৫ ঘটিকায় উপজেলার চিলাউড়া বাজারে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভোটারগন হারুন রাশীদ হারুন মিয়াকে উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করার অনুরোধ করেন। তাদের সমর্থনের ভিত্তিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা হারুন রাশীদ হারুন মিয়া জানান, আমার ইউনিয়নসহ উপজেলার মানুষের ভালবাসায় আমি নির্বাচনে অংশ গ্রহন করেছি উপজেলা বাসীর ভালবাসার মূল্য দিতে আমি শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে যাব। আশাকরি উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ করে দিবেন। সবার শেষের চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদের মঙ্গল কামনায় মহান রাব্বুল আলামীনের কাছে বিশেষ মোনাজাত করা হয়

Leave a Reply