বিশেষ প্রতিনিধি::
সিলেটের বহুল প্রচলিত দৈনিক সিলেট বাণী পত্রিকার কর্মরত ম্যানেজার জালাল উদ্দিন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তিনি দীর্ঘদিন সুনামের সাথে উক্ত প্রতিষ্ঠানে কাজ করে গিয়েছেন।
সৎ ও ন্যায়পরায়ণ সিলেট বাণীর ম্যানেজার জালাল উদ্দীন এর অকাল মৃত্যুতে দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ঢাকা শিকার মেডিক্যাল কলেজের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম ইউকের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক শিক্ষা অনুরাগী সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক শিক্ষা অনুরাগী আকিকুর রহমান চৌধুরী জুবের, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবির, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক সাংবাদিক রিয়াজ রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মোঃ মুকিম উদ্দিন। বিবৃতি দাতাগণ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply