স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই নয়াবাড়ি গ্রামের কৃতি সন্তান জগন্নাথপুর বণিক সমিতির সাবেক সভাপতি ও জগন্নাথপুর বাজার তদারক কমিউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদাল মিয়া ভূঁইয়ার মৃত্যুতে দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ঢাকা শিকার মেডিক্যাল কলেজের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম ইউকের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী আকিকুর রহমান চৌধুরী জুবের, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবির, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক, মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাংবাদিক রিয়াজ রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মোঃ মুকিম উদ্দিন। বিবৃতিদাতাগণ মরহুমের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply