বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজি মোঃ শাহজাহান মিয়া তালুকদারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুই হাজার পুরুষ মহিলার মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ (২৮ জুন) বুধবার সকাল ১০ ঘটিকার সময় বিশিষ্ট সমাজসেবক, দানশীল ব্যক্তিত্ব ও জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম
আলহাজ্ব মোঃ ফিরোজ মিয়া তালুকদারের সুযোগ্য পুত্র জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেব হাজী মোঃ শাহজাহান মিয়া তালুকদারের বাড়ির মূল ফটকে সারিবদ্ধভাবে ঈদ বস্ত্র বিতরণ করেন। ঈদ বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ মাখন মিয়া, হাজী মোঃ শাজাহান মিয়া তালুকদার, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ লাল মিয়া, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজাদ আলী ভূইয়া, ব্যবসায়ী মির্জা মোহিবুর রহমান, জগনাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া, দিলু মিয়া, মির্জা জয়নাল সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।
Leave a Reply