ডেক্স রিপোর্ট::
যুক্তরাজ্য বিএনপি’র সেন্ট আলবান্স শাখার নতুন কমিটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সূত্র জানায় গত(১৮ জুলাই) মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে নতুন কমিটি গঠন ও নতুন সদস্য ফরম বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভায় সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে এবং সকলের মতামতের ভিত্তিতে আগামীতে সেন্ট আলবান্স শাখার বিএনপির নতুন কমিটির গঠনের লক্ষে মাঠে থেকে কাজ করার আহবান জানান সেন্ট আলবান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকিকুর রহমান চৌধুরী জুবের। তিনি আরো বলেন আগামী নির্বাচনের আগে অবৈধ সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোন নির্বাচন সুষ্ঠু হবে না। আমাদের এক দফা এক দাবি না মানা পর্যন্ত রাজপথে থেকে কঠোর আন্দোলন চালিয়ে যাব।
Leave a Reply