বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর নলুয়া নোয়াগাও গ্রামের ধর্মপ্রাণ ১৫০ টি পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়েছে। আজ (২ সেপ্টেম্বর) শনিবার দুপুরে উপজেলার পৌর শহরের নাম প্রকাশ্যে অনিচ্ছু একজন দানশীল ব্যক্তিত্ব, গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু, শিক্ষা অনুরাগে, সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে ১৫০ টি পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়। উক্ত মাংস বিতরণ কালে উপস্থিত ছিলেন নলুয়া নোয়া গাও গ্রামের বাসিন্দা তাজফর মিয়া, আসিক মিয়া, দলু মিয়া, আজিজুর রহমান, লেছু মিয়া, আবরু মিয়া, আকল মিয়া, সুনর মিয়া, চান মিয়া, আসাদুল্লাহ, ফয়জুল হক, মোস্তাক মিয়া, মন্তেশ্বর আলী, ইরশাদ উল্লাহ, আব্দুল আলী, সুলতান মিয়া, আনর মিয়া, ময়না মিয়া, কবির মিয়া, ফারুক আহমেদ, আলিনুর, লেটন, টুনু মিয়া, বলাই উল্লাহ, বারুত মিয়া, হামিদুল্লাহ, আবিদুল্লাহ, ফখরুল ইসলাম, রেনু মিয়া, আয়না মিয়া, আঙ্গুরুল্লাহ, সাইয়েদুল্লাহ, ইন্তাজুল্লাহ সহ গ্রামের আরও অনেকই। মাংস বিতরণকালে গ্রামের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, বক্তব্যে তিনি বলেন জগন্নাথপুর উপজেলা মধ্যে এই নলুয়া নয়াগাঁও গ্রামটি অত্যন্ত অঞ্চল থাকার কারণে এবং নলুয়ার হাওরের শেষ সীমানায় হওয়ায় আমরা একমাত্র কৃষি ফসলের উপর নির্ভরশীল যার দরুন আমাদের গ্রামের মানুষ গুলোর আর্থিক অবস্থা তেমন স্বাবলম্বী নয়, আমাদের নুন আনতে পান্তা পোড়ায়, আমরা কিভাবে হাজার টাকা দিয়ে এক কেজি গরুর মাংস এনে আমাদের পরিবার-পরিজনদেরকে খাওয়াবো, সে সামর্থ আমাদের নেই। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমাদের অসহায়ত্বের কথা চিন্তা করে যিনি আমাদেরকে বারবার স্মরণ করে গরু উপহার দিয়ে থাকেন, উনার প্রতি আমার চির কৃতজ্ঞ ।

যেটুকু আমার পেয়েছি তাতেই আমার আনন্দিত। আমার গ্রামের পক্ষ থেকে আমি প্রথমে উনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি মহান রবের দরবারে ওনার পরিবার পরিজন যারা জীবিত আছেন তাদের নেক হায়াত কামনা করছি এবং যারা মৃত্যুবরণ করেছেন তিনির দাদ, দাদী ও আত্মীয়-স্বজনের রুহের মাগফেরাত কামনা করি, আল্লাহ যেন সবাই কে জান্নাতুল ফেরদৌস দান করেন ও তিনির মালের মধ্যে বরকত দেন।
Leave a Reply