মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
নদীর নাব্যতা হারিয়ে এ অঞ্চলে বিলুপ্তির পথে গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আবাহমান গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে ছয়হাড়া, মৌগাঁও, বাগেরকোনা, লালপুর, হরিনগর গ্রামবাসীর ও দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর স্নেহভাজন ব্যাক্তি পরিকল্পনামন্ত্রীর ভক্ত দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির উদ্দিন এর লাইভ স্পন্সারের যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এদিন নৌকা বাইচকে কেন্দ্র করে মেলা জমে উঠে। এতে হাজার হাজার মানুষের সমাগম হয়।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকালে এপ্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পুরো এলাকা জুড়ে নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ‘ হেইওরে হেইওরে ‘ ডাকে মুখরিত ছিল। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করতে উপস্থিত হয়ে মেতে উঠে আনন্দ উল্লাসে। নদীর পারে বিভিন্ন খাবারের দোকান নিয়ে বসে গ্রাম্যমেলা।
মনির উদ্দিন বলেন, করোনার পরে এই অঞ্চলে সবচেয়ে বড় মিলন মেলা হয়েছে নৌকা বাইচ উপলক্ষে। এখানে দেশের অনেক মানুষ নৌকা বাইচ উপভোগ করতে এসেছে। আয়োজনকে ঘিরে অনেক সঙ্গ সেজেছে।ঐতিহ্যবাহী নৌকা বাইচটি দেখতে এসে নিজের খুব ভাল লাগছে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এম পি, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।
নৌকা বাইচে মোট৭টি বাইচ দল অংশ নেন।
মোঃ মনির উদ্দিন এর সভাপতিত্বে ও ফরিদ আহমদ এর উপস্থাপনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীগ সভাপতি সিতাংশু শেখর ধর, সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন প্রমূখ। এছাড়াও শান্তিগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলার লোকজন উপস্থিত ছিলেন।
নৌকা বাইচটি চলমান থাকায় পুরস্কার বিতরন করা হয়নি
Leave a Reply