এম রেজা টুনু সুনামগঞ্জ: :
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) সকাল ১০টায় পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্-এর সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। কল্যাণ সভায় সঞ্চালনা করেন জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর।এ সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার-ফোর্সদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা মনোযোগ সহকারে শুনেন এবং উত্থাপিত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় আগস্ট/২০২৩ খ্রি. মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মামলার রহস্য উদঘাটন, চোরাচালান পণ্য উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিলের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। এ কল্যাণ সভায় আরো ও উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদসহ সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ । পরবর্তীতে বেলা সাড়ে বারোটায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আগস্ট/২০২৩ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ এহ্সান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জ। সভায় জেলার আগস্ট/২০২৩ খ্রি. মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply