স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী কেশবপুর পশ্চিম পাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগে, রাজনীতিবিদ, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আপ্তর আলীর উদ্যোগ ১০০টি পরিবারের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে। আজ (১২ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় পৌর শহরের কেশবপুর পশ্চিম পাড়া গ্রামে বিশিষ্ট সমাজ সেবক, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আপ্তর আলীর নিজ বাসভবনে তিনির উদ্যোগে ১০০টি দরিদ্র পরিবারের মধ্যে চাউল বিতরণ করা হয়। উক্ত চাউল ও বিভিন্ন সময় গরিব দুঃখী মানুষের মধ্যে অনেক আগ থেকেই খাদ্য সামগ্রী সহ বস্ত্র দিয়ে আসছেন প্রবাসী মোঃ আপ্তর আলী। প্রবাসী আপ্তর আলী মুঠোফোনে দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর কে জানান বছরে কমপক্ষে পাঁচবার এভাবে দরিদ্র পরিবারের মধ্যে চাউল বিতরণ করে থাকেন। তিনি আরো বলেন মৃত্যুর আগ পর্যন্ত গরীব দুঃখী মেহনতে মানুষেকে সহযোগিতা করে যাবেন। উক্ত চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, স্টাফ রিপোর্টার মোঃ শাহাব উদ্দিন রাহুল, মোঃ আলখাছ মিশা, মোঃ নিয়ামত মিয়া,হারুন মিয়া, অভি সূত্রধর, দিদার আলী,রাজন মিয়া,পেয়ার আলী সহ আরো অনেকই।
Leave a Reply