জগন্নাথপুর অফিস::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর-চিলাউড়া রোড দ্রুত সংস্কার’র দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (৩১ ডিসেম্বর) মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় জগন্নাথপুর পৌর পয়েন্টে
জগন্নাথপুরে রোড প্রসন্ত ও দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশাল এ মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে চিলাউড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে সমাজকর্মী হিফজুর রহমান তালুকদার জিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমাজকর্মী দিলোওয়ার হোসেন লিলু, আশিক মিয়া, সুহেল মিয়া, লাল মিয়া, শোয়াইবুর রহমান শোয়েব, রুজেল ইসলাম, ছাত্রনেতা শাহান মিয়া, সাকিল আহমদ, জাহেদ মিয়া, জুবেল মিয়া, রবিউল মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। সভায় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে জগন্নাথপুর-চিলাউড়া রোড বন্যার পানিতে ভেঙ্গে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে উঠে, আওয়ামিলীগ সরকারের আমলে রোড একেবারে অবহেলিত ছিল, কিন্তু প্রতিনিয়মিত জীবনের ঝুঁকি নিয়ে এ রোড দিয়ে ছোট বড় শত শত যানবাহন চলাচল করছে। ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকার পতনের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে রোডটি সংস্কারের কাজ শুরু হওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বক্তারা, তবে কাজের গুণগত মান রেখে জগন্নাথপুর-চিলাউড়া রোড দ্রুত সংস্কার করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানানো হয়। এ মানববন্ধনের সার্বিক সহযোগিতা করে আসছেন চিলাউড়া গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক এম এ রব।
Leave a Reply