হিফজুর রহমান তালুকদার জিয়া::
হযরত আব্দুল মতিন কদ্রীস শাহ ওরফে কন্যা শাহ (রঃ) এর অন্যতম মুরিদান সুনামগঞ্জের জগন্নাথপুর পশ্চিম বাজারে অবস্থিত মেসার্স ফারুক স্টোর ও জোবেদা মার্কেটের অন্যতম সত্ত্বাধিকারী, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সালিশি ব্যক্তিত্ব পৌর শহরের ইকড়ছই মির্জা বাড়ি কৃতি সন্তান মির্জা মোঃ দিলোয়ার হোসেন গত (১৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার সিলেট একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৬৩ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। (১৯ফেব্রুয়ারী)বুধবার বাদ জোহর মরহুমের নামাজে জানাযা ঐতিহ্যবাহী মির্জাবাড়ি প্রাঙ্গণে মির্জা বাড়ি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুনছুরুল হাসান এর ইমামতিতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে এলাকার ধর্মপ্রাণ মুসল্লী, রাজনীতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বাজারে ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কন্যা শাহ মাজার পরিচালনা কমিটির শোক : হযরত আব্দুল মতিন কদ্রীস শাহ ওরফে কন্যা শাহ (রঃ) এর অন্যতম মুরিদান মির্জা মোঃ দিলোয়ার হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কন্যা শাহ মাজার পরিচালনা কমিটি, শোক বাণীতে মাজার পরিচালনা কমিটি জানান মির্জা মোঃ দিলোয়ার হোসেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহপাক তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক এবং পরিবার-পরিজন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাই।
অন্যদিনে জগন্নাথপুর তদারক কমিটির, বাজার বনিক সমিতি ও ব্যবসায়ী বৃন্দের, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের পরিবারের পক্ষ থেকে উনার ছোট ভাই মির্জা মোঃ মামুন রশিদ ও ভাগনা মির্জা আবুল কাসেম স্বপন জানাজায় উপস্থিত সকল মুসল্লীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশ বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমানদের নিকট দোয়া প্রার্থনা করে মরহুমের অতীতের ভূল ত্রুটি ক্ষমা করার আহবান জানান। মির্জা মোঃ দিলোয়ার হোসেন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড ছাড়াও জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচনে দীর্ঘদিন যাবত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
Leave a Reply