হিফজুর রহমান তালুকদার জিয়া::
জগন্নাথপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার পৌর শহরের হরিহরপুর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
মৃত্যকালে তিনির বয়স হয়েছিল (৮২) বছর। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ১১ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বিকেল সোয়া ৫ টায় জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তিনির দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী মাদরাসার মুহতামিম
মাওলানা এমদাদুল্লাহ শায়খে কাতিয়া।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, জগন্নাথপুর থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। জানাযা পূর্ব মরহুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন মাওলানা এমদাদুল্লাহ শায়খে কাতিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার, মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক সৈয়দপুরী, মরহুমের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী আবু বক্কর। জানাযার নামাজে বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, মাওলানা আবু আলী, যুক্তরাজ্য প্রবাসী এম এ কাদির, হাসপাতাল বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি আব্দুল হান্নানসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির রবিবার বিকেল সোয়া ৫ টায় সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
Leave a Reply