মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব আহমেদ আহাদের মাতা যুক্তরাজ্যের একটি হাসপাতালে গত সোমবার (১৯ মে) যুক্তরাজ্য সময় সকাল ১১:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসিম আহমেদ রুয়েল। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৭৮ বছর। তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গিয়েছেন।
Leave a Reply