মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
বাউল সাধকের স্মৃতিবিজড়িত নলজুর নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি এখন মরণ ফাঁদ। আর এই নলজুর নদের পার্শ্ববর্তী গ্রামগুলোতে অনেক বাউল সাধকের জন্মস্থান এছাড়াও এ উপজেলায় প্রায় ৪/৫ লাখ মানুষের বসবাস। তাদের জন্মস্থানকে ঘিরে এখানে লাখ লাখ মানুষের জন্য গড়ে উঠেছে বিভিন্ন ধরনের হাট বাজার। যা থেকে সরকার মোটা অংকের টাকা রাজস্ব আদায় করে। এই হাট বাজারে বিভিন্ন উপজেলা থেকে লোকজন এসে প্রতিদিন ভিড় জমায়। তারা আসেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে। উপজেলার সদর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নলজুর নদীর উপর নির্মিত একটি বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন।eপৌর শহরের স্থানীয় একাধিক লোকজনসহ এলাকাবাসী জানান, বছর পেরিয়ে গেলেও উপজেলার পৌরশহরের উপর দিয়ে বয়ে যাওয়া এই নলজুর নদীর উপর নির্মিত হচ্ছে হাতিরঝিলের আদলে আর্চ সেতু। নদী পারাপারে একটি বাঁশের সাঁকো নির্মান করে তার উপর দিয়ে রোদ বৃষ্টিতে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকেন। এই সাঁকো যেন এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন উপজেলার হাজার হাজার মানুষ বিভিন্ন অফিস ও উপজেলা সদর বাজারে মানুষ এই নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হয়ে একদিকে যেমন অফিসের কাজ করেন, অপরদিকে দৈনন্দিন ব্যবসা বাণিজ্যসহ নানা কাজে এই সাঁকো পারাপার হচ্ছেন। এই অবস্থায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নলজুর নদীর আর্চ সেতুটির কাজ দ্রুত শেষ করে মানুষ চলাচলের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
Leave a Reply