মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটির নির্দেশে পর্যায়ক্রমে ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন আহ্বায়ক কমিটির দায়িত্বশীল নেতারা সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন।
সোমবার (১১ জুলাই) মোহাম্মদ গঞ্জ বাজারে বিকেল ৩ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১ নং কলকলিয়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান তুতির সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক কামরুজ্জামান এর সঞ্চালনায় আয়োজিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাদিকুর রহমান নানু,কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তালেব, আব্দুস সালাম, হুমায়ুন কবির, আবদুল মান্নান, মনির উদ্দিন,মাহবুব আলম মাছুম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আখলাকুল আম্বিয়া জিতু, বিএনপি নেতা আঞ্জুর আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ,ইউনিয়ন যুব দল সভাপতি সেলিম আহমদ, সহ সভাপতি রোকন আহমদ,ইউনিয়ন যুবদল সহ সভাপতি কামরুল হাসান লিটন, সহ সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফিরুজুল হক, সহ সাধারণ সম্পাদক রেজাউল হক, ইউনিয়ন ছাত্রদল নেতা এমদাদ হোসেন, সুহেল আহমদ,
৩ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহীম, শিবলু মিয়া, বিএনপি নেতা জাকারিয়া সওদাগর প্রমুখ।
উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা ও কলকলিয়া ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের আরো অনেক নেতৃবৃন্দ।
Leave a Reply