মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন মামলার এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে এসআই রিফাত সিকদারসহ একদল পুলিশ জগন্নাথপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহার নামীয় আসামী পাইলগাঁও ইউনিয়নের দক্ষিণ পাইলগাঁও গ্রামের মৃত এলিম উল্লার ছেলে মোঃ ফারুক মিয়া (৪৩)কে রাত ২টা ৫০ মিনিটে পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার হইতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আজ বুধবার ১৩ জুলাই যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
Leave a Reply