বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৬নং রাণীগঞ্জ ইউনিয়ন কুবাজপুর আহমদাবাদ গ্রামেন আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে প্রবাসী ইদুজ্জোহা চৌধুরীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল শুক্রবার (২৬ অক্টোবর) ২ ঘটিকার সময় শাহ ইদুজ্জোহা চৌধুরীর বাসভবনে কুবাজপুর আহমদাবাদ গ্রামের হিন্দু, মুসলিম মুরুব্বিয়ান ও যুবকদের সমন্বয়ে মৃত শাহ নূর মিয়া চৌধুরীর সুযোগ্য পুত্র যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী শাহ ইদুজ্জোহা চৌধুরীর আয়োজনে এলাকার উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্য তম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে বিজয়ী করার লক্ষ্যে একমত বিনিময় সবার আয়োজন করা হয়। জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদে সদস্য মেঃ মিলাদ মিয়া, মোঃ শাহাব উদ্দিন মিয়া, মোঃ পারকাছ মিয়া, মোঃ সুনাফর মিয়া, মোঃ শাফর আলী, মোঃ আলাল মিয়া, মোঃ কছির মিয়া, নছির মিয়া, মোঃ বজলু মিয়া, শ্বদেব দাস, বুবি দাস, মোঃ ইজাজ মিয়া মোঃ বজলু মিয়া, মোঃ ইউসুফ মিয়া, মোঃ এলাক মিয়া, মোঃ রাজিব চৌধুরী,
মোঃ রাহিম চৌধুরী, মোঃ কামাল মিয়া, মোঃ জইনুল মিয়া, দিলফর মিয়া, আবুতাহের, মোঃ জুবায়েল মিয়া, আফরোজ মিয়া, কপিল মিয়া ও
কালি পদ দাশ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। সভায় বক্তারা বলেন যুক্তরাজ্য প্রবাসী শাহ মোঃ ইদুজ্জোহা চৌধুরীর আমাদের গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে এলাকার উন্নয়ন ও সার্বিক সহোযোগিতার জন্য ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে আগামী জাতীয় নির্বাচনে জননেতা কয়ছর এম আহমদকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে আজকের মতবিনিময় সভায় একমত পোষণ করেন। প্রবাসী ইদুজ্জোহা চৌধুরী ভার্চুয়াল এর মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন আমি কোন রাজনীতির সাথে জড়িত নয়, তবে আমার বন্ধু সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া বিএনপির সাথে জড়িত তিনির নেতা কয়ছর এম আহমদ, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে জননেতা কয়ছর এম আহমদ কে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।
Leave a Reply